মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে এক অসহায় মা ও তার শিশু সন্তানের পাশে  মানবিক পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।  সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোল চত্বরের পাশে মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী ও তার শিশু সন্তানসহ এই কনকনা শীতের মধ্যে মাটিতে শুয়ে আছে সংক্রান্তে একটি ছবিসহ (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেসবুক পোস্ট পুলিশ সুপারের নজরে আসেন। তারই প্রেক্ষিতে মানসিক ভারসাম্যহীন অসহায় নারী ও তার শিশু সন্তানের তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে  মানবিক সহায়তার নির্দেশ প্রদান করেন তিনি।

পুলিশ সুপারের উদ্যোগ ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, সলঙ্গা থানা, সিরাজগঞ্জ এর মাধ্যমে ঐ নারী ও তার শিশুকে খাদ্য, শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। তাঁর আন্তরিক উদ্যোগ ও দিকনির্দেশনায় এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু সন্তানের জীবনে ফিরে এসেছে নিরাপত্তা ও আশার আলো।

প্রসঙ্গতঃ বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবতার সেবায়ও সদা সচেষ্ট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০