মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

গণআন্দোলনে আহত রানার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গণআন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত রানাকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আহত রানার খোঁজ-খবর নিতে রাজধানীর শ্যামলীর ২ নং রোডে অবস্থিত রানার বাসায় যান।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আহত রানার মায়ের সাথে কথা বলেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।  

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য শাহাদত হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল ইসলাম, মিসবাহ, রুবেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট (ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ থেকে পলায়নের দিন) দুপুরে রানা রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গুলিতে আহত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০