মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহী নগরীতে চেকপোস্ট বসিয়ে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে চেকপোস্ট বসিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, নগদ ৩ হাজার ৩৭০ টাকা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ শারমিন নাহার সিমা (৪০) ও তার স্বামী মোঃ মাসুম রানা (৪২), সে গোদাগাড়ী থানার লস্করহাটি, বাসুদেবপুর গ্রামের মৃত আল মোস্তান মন্ডলের ছেলে। বর্তমানে তারা বোয়ালিয়া থানাধীন কয়েরদারা এলাকায় বসবাস করে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় সিএনজি যোগে হেরোইন পরিবহনের সময় এক দম্পত্তীকে ২০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে নিজ এলাকায় এনে বিক্রি করতো। বিক্রয়ের উদ্দেশ্যেই সিএনজি যোগে হেরোইন পরিবহন করছিলো বলেও জানায় তারা।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০