মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

পুঠিয়ায় অর্ধকোটি টাকার গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বানেশ্বর বাজারে লবণ পরিবহনের আড়ালে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজাসহ মোঃ হাসানুর রহমান (৩৫) নামে এক চালক ও মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৩ হাজার কেজি লবণ ও লবনের ভেতর লুকানো অবস্থায় ১২৬ কেজি গাঁজা-সহ একটি ট্রাক (যশোর-ট-১১-৪৭০৫) জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী ও ট্রাকচালক মোঃ হাসানুর রহমান, সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার চালক ও মাদক কারবারী হাসানুর রহমান স্বীকার করেন বলে, জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলো সে। এছাড়াও দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলো বলেও স্বীকার করে এই মাদক কারবারী।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০