মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

জেবুন্নেছা ইয়াসমিন,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক রফিকুল আলম খান আর নেই। রবিবার ( ১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তিনি সিরাজগঞ্জ শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শফিকুলনআলম আরঙ জানান মরহুম রফিকুল আলম খানের জানাজা নামাজ রবিবার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা নামাজ শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আর এক সাবেক আহবায়ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস জানান,রফিকুল আলম খান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজসেবক ছিলেন। তিনি সাহসী ও মেধাবী সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ,বাংলাদেশ বেতার,দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশ পত্রিকায় সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।
প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না শোক বার্তায় জানিয়েছেন, রফিকুল আলম খানের ইন্তেকালে,সিরাজগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিকতা ও মানবাধিকার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক,একজন নির্ভীক, সৎ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিক, তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একই সঙ্গে মহান আল্লাহপাক শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই গভীর শোকের সময়ে ধৈর্য ও শক্তি দান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০