মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি উল্লাপাড়া বিজ্ঞান কলেজরে সহকারী শিক্ষক ও রোভার স্কাউট গ্রুপের শিক্ষক এবং সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক সফল সম্পাদক ও বর্তমানে কমিশনার মোঃ সামসুল হক ( এলটি)।
সোমবার ( ১২ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি স্কাউটিংয়ে এর আগে বিশেষ অবদান রেখেছেন, তিনি ২০২৪ ইতিপূর্বে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা সম্পাদক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য ঃ জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের সার্বিক মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সম্মাননা ঘোষণা করে। দীর্ঘদিন ধরে স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলাবোধ এবং সেবামূলক মনোভাবের জন্য স্কাউটার মোঃ সামসুল হক এই অর্জনের যোগ্য বিবেচিত হন। খোঁজখবর নিয়ে জানা যায়, মোঃ সামসুল হক বাংলাদেশ স্কাউটসের একজন নিবেদিতপ্রাণ স্কাউটিংয়ে তার উল্লেখযোগ্য সাফল্যের রয়েছে।






