সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ’ ৭০ টাকাসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু করে রাত পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার মোসাঃ নারগিস বানু (৪৪), সে নগরীর চর শ্যামপুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর স্ত্রী, মোঃ সজল (৩০), মোঃ সাকিব (২২), তারা দু’জন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা গ্রামের মোঃ রজব আলীর ছেলে। মোঃ শাহীন (২২), সে তানোর থানার চিনা পাড়া গ্রামের মোঃ ফিরোজের ছেলে বর্তমানে নগরীর চন্দ্রিমা থানার (নিউ কলোনী) এলাকার বাসিন্দা এবং একই থানার মোঃ রাব্বি (২২), সে নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মোঃ বকুলের ছেলে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় মতিহার থানার চর শ্যামপুর এলাকা অভিযান চালিয়ে ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮শ’ ৭০ টাকা-সহ নারগিসকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল।
এদিন রাত পৌনে ১১টায় নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়েস সজলের কাছ থেকে ৭ পিস, সাকিবের কাছ থেকে ৫ পিস, শাহীনের কাছ থেকে ৪ পিস এবং রাব্বির কাছ থেকে ৩ পিস মোট ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০