মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ জানুয়ারি, সোমবার, বিকাল ৪ টায় নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনীতে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধ বি কম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ,

বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, সাংবাদিক নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মো. মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবনজয়ী যুদ্ধের কারণে আজকের বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশ যতদিন থাকবে, তাঁদের অবদান ও কীর্তি অক্ষয়-অমর হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধারা সহযোগিতা-সম্মান জানাতে পেরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন গর্বিত।

আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদসদের হাতে কম্বল তুলেদেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০