ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এনটিভি ও আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না’র বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরে চৌরাস্তায় প্রেসক্লাব চত্বরে কর্মসূচিটি পালন করা হয়।

মানববন্ধন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান তার বক্তব্যে বলেন,সাংবাদিকেরা গণমানুষের কথা বলে,সমস্যা,সম্ভাবনার কথা বলে।কিন্তু বারবারই তাদের অপশক্তির টার্গেটে পরিনত হতে হয়। আমরা অতিদ্রুত সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, জাকিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।






