মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ


গোলাম রাব্বানী,রাজশাহী : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে শাহমখদুম ও পবা থানা পুলিশ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকাল থেকে শুরু করে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সুবাহানের ছেলে। তারা দুজনই রাজশাহী নগরীর বাসিন্দা।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মসলেম উদ্দিনের ও সঙ্গীেয় ফোর্স বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা -সহ মাদক কারবারী সেলিমকে গ্রেপ্তার করেন। তবে অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), একই এলাকার বাসিন্দা পালিয়ে যায়।

পরবর্তীতে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাবুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা আরও ৭৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে এসআই মোঃ রাজিবুল করিম ও সঙ্গীয় ফোর্স দাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ অবস্থানকালে মুনসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০