মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচির রাজাপুর ইউনিয়নে লালন গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

মোঃ হোসেন আলী (ছোট্ট) : শীত কে হারিয়ে ,জয় হউক মানবতা” এই স্লোগান কে সামনে রেখে দেশজুড়ে তীব্র শীতে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে এক হাজার অসহায়, দু:স্থ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার উপজেলা লালন গ্রুপ।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে লালন গ্রুপ আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল হাতে তুলেদেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও  তেতুল ঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হাজী মোঃ জামাল উদ্দিন সরকার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মোঃ জামাল উদ্দিন সরকার বলেন, সারাদেশের মতো সিরাজগঞ্জে শীতের শুরুতে  গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট আমরা জানতে পেরে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব । তাই আমি বলতে চাই সমাজের মানুষের কথা বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে সভাপতি  সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বলেন, সুবিধাবঞ্চিত  ও শীতার্ত মানুষের জন্য  সাভারের লালন গ্রুপ এই ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । লালন গ্রুপ শীতবস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সুদুর সাভার থেকে এই গ্রাম্য লোকালয়ে এসে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।  আমাদের সকলের উচিত তাদের পাশে সবসময় থাকা এবং তাদের সাথে অংশীভূত হয়ে দেশের বৃহৎ কল্যাণে কাজ করে যাওয়া। এ সময় তিনি সমাজের বিত্তবানদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান। 

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সাভার থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আনিছুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী,বিশিষ্ট সমাজসেবক ও  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ।

 সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, বাংলাদেশ সেনা বাহিনীর অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ শামসুর রহমান, জোড়পুল হেমায়েতপুর সাভার লালন গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ জামাল উদ্দিন সরকার বিয়াই আল মাহমুদ (মন্ত্রী), বেলকুচি রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন বাদশা,বেলকুচি রাজাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাংলা এস. এম আব্দুর রউফ,  রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ এনামুল হক প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০