মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় ট্রান্সফর্মার প্রতিস্থাপন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে পরিচ্ছন্নকর্মীর মৃত্যু !

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার পুনরায় স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্টে রেজাউল করিম (৩৮) নামে পল্লী বিদ্যুৎ অফিসের এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে সলঙ্গা ইউনিয়নের চৌবিলা মাছি ডাঙ্গা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম চড়িয়া উজির শাওপাড়া গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসে অফিস পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে পল্লী বিদ্যুতের লাইনম্যান আতিকের সঙ্গে সহযোগী হিসেবে অফিস পরিচ্ছন্ন কর্মী রেজাউল করিম একটি ট্রান্সফরমার পুনরায় স্থাপনের কাজে খুঁটিতে ওঠেন। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এমন ধারণায় কাজ শুরু করা হয়। তবে অসাবধানতাবশত অপর একটি লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় রেজাউল করিম ওই লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় খুঁটি থেকে রেজাউল করিমের নিথর মরদেহ নামানো হয়।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ভারপ্রাপ্ত এজিএম জুনিয়র ইঞ্জিয়ার জিলাল হোসেনকে অফিসে না পেয়ে তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় শুনে ফোন বন্ধ করে ফেলেন।

সলঙ্গা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ দাফনের অনুমতি দিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০