মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ কালেক্টরেট কর্মচারী সমিতির অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক ::

সরকারি নিলাম ও অধিগ্রহণকৃত সরকারি জমি নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সিরাজগঞ্জ কালেক্টরেট কর্মচারী সমিতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পাবনা–সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি করেছেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার বাসিন্দার।

আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবনা–সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর।

আবেদনে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের সংগঠন ‘সিরাজগঞ্জ কালেক্টরেট কর্মচারী সমিতি’র কতিপয় নেতা, কর্মচারী সরকারি চাকরি আচরণবিধি লঙ্ঘন করে সরকারি নিলামে অংশগ্রহণ, অধিগ্রহণকৃত সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত, মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের নলকা, সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির ওপর থাকা স্থাপনা অপসারণের জন্য ২৪টি লটে নিলাম আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, সিরাজগঞ্জ কালেক্টরেটের তৃতীয় শ্রেণির কর্মচারী মো. আব্দুল মান্নান সিদ্দিকী ও আব্দুল মোমিন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ১৫ নভেম্বর ২০২৪ তারিখে ১৮ নম্বর লটে অংশগ্রহণ করেন, যা সরকারি চাকরি আচরণবিধির পরিপন্থী।

আরও অভিযোগ করা হয়, নিলামের শর্ত অনুযায়ী স্থাপনা অপসারণের পরিবর্তে সেখানে দুই সারিতে ১৪টি দোকানঘর নির্মাণ করা হয়। এসব দোকানের সামনের সারির প্রতিটি তিন লাখ টাকা এবং পেছনের সারির প্রতিটি দুই লাখ টাকায় বরাদ্দ দিয়ে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া নিলামে দ্বিতীয় দরদাতা দেখানোর জন্য ভুয়া কৌশলে এক ব্যক্তির ভোটার আইডি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১৯ নম্বর লট সংক্রান্ত কার্যাদেশেও অনিয়ম হয়েছে। মালামাল রাতারাতি বিক্রি, তদন্ত চলাকালে জোরপূর্বক আপসের চেষ্টা, সরকারি নির্দেশ অমান্য করে আংশিক স্থাপনা ভেঙে অবৈধভাবে দোকান চালু রাখার মতো ঘটনাগুলো গুরুতর উদ্বেগজনক এবং স্পষ্ট দুর্নীতির ইঙ্গিত বহন করে।

আবেদনে উল্লেখ করা হয়, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি জমি অবৈধভাবে দখল ও বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে দুদকের পাবনা সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের একটি কমিটি রয়েছে। কমিটির বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০