মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কড্ডার মোড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডামোড় এলাকায় এই শোক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সয়দাবাদ ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে-
সোমবার (১৯জানুয়ারি২০২৬ খ্রি.)বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কড্ডামোড়ে এই দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত শোক আলোচনাসভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রতীক ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় আমরা আজ এই দোয়া মাহফিলে উপস্থিত করেছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন প্রমুখ।

সয়দাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এ শোক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা, যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ সহ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা সহ স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষেরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০