রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০ জানুয়ারি ২০২৬ ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রানীশংকৈল উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় | সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এছাড়াও আলোচনায় অংশ নেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল আলম,আমিনা বেগম,সুলতান আর- আল-রাজি,সৈয়দ মোঃ মোকাদ্দেস ইবনে সালাম | অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার সৈয়দ মোঃ মোকাদ্দেস ইবনে সালাম |






