মোঃ হোসেন আলী (ছোট্ট) : দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্টেডিয়াম রোড়ে অবস্থিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ রাহিমুল ইসলাম কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়জিত দেশব্যাপি জাতীয় হিফজুলকুরআন প্রতিযোগিতা – ২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় পুলিশ বিভাগ ও জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০ টায় পৌর শহরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশে মধ্যে প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলাম হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ তুলেদেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার),
এসময়ে উপস্থিত ছিলেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন,তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম মুফতি রাশেদুল ইসলাম, শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন,তাহফিজুল কুরআন মডেল মাদরাসার ছাত্র সিরাজগঞ্জের কৃতি সন্তান মোঃ রাহিমুল ইসলাম সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত এবং সিরাজগঞ্জবাসী গর্বিত। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী,কোরআনকে ভালবাসি। আজকে যে ছেলেটিকে সংবর্ধনা দেওয়া হলো ছেলেটি এতিম,এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশী হন, তাই রাহিমুল ইসলামের প্রতি আপনারা খেয়াল রাখবেন।

আমি ধন্যবাদ জানাচ্ছি হাফেজ রাহিমুল ইসলামকে আরো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে, প্রতিষ্ঠানে কোরআন পড়েছে। এবং যে প্রতিষ্ঠানের ছাত্র সেই প্রতিষ্ঠানকে ও প্রতিষ্ঠান প্রধানকেও। তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আরো বেশি করা দরকার। তিনি ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে রাসূল সা: এর সুন্নাহ পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, এ আয়োজন করা হয়েছে খুবই প্রশংসনীয় এ উদ্যোগে আমি সন্মানিত বোধ করছি এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি সংবর্ধনা দেওয়ার জন্য।






