মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট এর উদ্যোগে- চলমান এই শীত মৌসুমে দূর্গতদের মাঝে ৬’শত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বুধবার (২১ জানুয়ারি -২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে- সুইস রেডক্রস এর অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল হাতে তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটি সেক্রেটারি টি. এ. হামিদ তানহা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটি সদস্য এস. এম তানভীর মাহমুদ পলাশ, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান রাসেল, প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম রিংকু, অফিসার তাজুল ইসলাম তাজএবং যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা এই বিতরণ কার্যক্রমে সুষ্ঠুভাবে সহায়তা করে।






