সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে রাতে আরএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোঃ জিল্লুর রহমান। এ সময় তিনি আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর পুলিশ কমিশনার নগরীর গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল এবং বিভিন্ন থানা এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দেন।

পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের এমন তৎপরতা ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতি তাদের মনে স্বস্তি ও নিরাপত্তা বোধ জাগিয়েছে বলে জানান উপস্থিত নগরবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০