সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

পাবনায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে এমপি পদপ্রার্থীর নির্বাচনি বিলবোর্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৩ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার এর নির্বাচনি প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাসে গিয়ে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ এর সম্মুখে বাঁশপুতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙ্গানো হয়েছে এ বিষয়ে আলী আজগর সাহেব কে মোবাইল ফোনে দিলে তাকে পাওয়া যাই ভাঙ্গুড়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফোন রিসিভ করেন, হুরাইরা হৃদয় বলেন রাতের অন্ধকারে বিল বোর্ড লাগানো হয়েছে তাই বুঝতে পারা যায়নি,পরে বিল বোর্ড স্থানান্তর করা হবে বলে জানান।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান,বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।

বিলবোর্ড স্থাপনের ব্যাপারে জামায়াতের চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল হামিদ জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার, তারপরেও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোন স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০