মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ পৌর ৬নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন 

এইচ এম মোকাদ্দেস, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ধানের শীষের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২২জানুয়ারী) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা- কাঠেরপুল রোডের ৬নং ওয়ার্ডের শহীদগঞ্জ খাদেম এর পুল এলাকায় এ নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

এসময় তিনি বলেন, আমরা বিগত সতের বছর ফ্যাসিস্টের জন্য এরকম নির্বাচনী ক্যাম্প করে নির্বাচন করতে পারিনি। তাই এবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্যই  আমাদের সবাইকে সজাগ থেকে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে বিজয়ী করতে হবে। একটি দল রয়েছে যারা বেহেশতের টিকিট নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে।তারা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে। তাদের মুখে এক আচরণে আরেক অতএব তাদের কথায় বিশ্বাস করবেন না। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাব্বির হোসেন ভূইয়া শাফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, শহর বিএনপির সাবেক  সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহর যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম জোয়ার্দার,জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলমাস, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মজনু আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনি প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০