সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাণীশংকৈলে আদিবাসী গ্রামগুলোতে ভাই পূজা অনুষ্ঠিত

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসি গ্রামগুলোতে প্রথমবারের মতো ব্যত্তিক্রমী পুজা অনুষ্ঠিত হয়েছে ভাই পুজা। ২৪ জানুয়ারি (শনিবার) সকালে আদিবাসী গ্রামগুলোতে আদিবাসী মহিলারা তাদের ভাইয়ের সুখ মঙ্গল কামনা করার জন্য এই বছর উপোস থেকে পুজাটি করছে সবাই মিলে। আদিবাসী মহিলাদের কাছ থেকে জানা গেছে, তারা তাদের ভাই সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য সব নারীরা একত্রে হয়ে একটি দল গঠনে করে গ্রামে গ্রামে সবার বাড়িতে গিয়ে চাল সংগ্রহ করেন। এই সংগ্রহ করা চাল দিয়ে পুজার সামগ্রী কিনে এনেছেন। সরস্বতী পূজা করার আগেই অনেক জায়গায় ভাইপুজা সম্পন্ন করেছেন আদিবাসী মহিলারা। উপজেলার আদিবাসী মহিলারা সরস্বতী পূজা হওয়ার কারণে আজকে দিনটি ঠিক করেছে সবাই মিলে। তাই আজকে ভাই পুজা করছে তারা। ধর্মীয় পুরোহিত মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে উৎসবটি পালন হচ্ছে। এই পুজাতে আদিবাসী মহিলারা ভাই পুজা করার জন্য তাদের ভাইদের কাছ থেকে নতুন শাড়ি পেয়েছে পুজার জন্য। সেই শাড়িটি পড়ে আজকে তারা পূজা মণ্ডপে ভাইয়ের সুখ শান্তি কামনার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এই বিষয়ে আদিবাসী নেতা শান্ত পাহানের কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, আমি এ বছর পুজাটির কথা শুনে খুব অবাক হয়ে গেছি যে ভাই পুজা করতে হবে । পরে আমি গ্রামের মোড়ল এবং মহিলাদের কাছ থেকে জানতে পারি যে আমাদের সারাদেশে নাকি এটা ভাই পুজা করছে মহিলারা | তাই আমি

পুজাটার জন্য আমার বোনদের নতুন শাড়ি কিনে দিয়েছি তারা যে আমার জন্য ভাই পুজাটা করে। আমি আপনাদের সাংবাদিকদের কাছে বলতে চাই আজকে যে আমাদের উপজেলার আদিবাসী গ্রামগুলোতে ভাই পুজা হচ্ছে সেটা আসলেই ভাইদের সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০