তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে নেতাকর্মীদের স্বতঃফূর্ত অংশগ্রহণে জেনারেল অব.শরিফ উদ্দিনকে জয়যুক্ত করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কামারগাঁ হাট, দুর্গাপুরহাট, কচুয়া বাজারে গনসংযোগ করা হয়। এতে উপস্থিত ছিলেন কামারগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, বিএনপি নেতা জাকির হোসেন জুয়েল, বিএনপিনেতা খলিলুর রহমান খলিল, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাহিনুর নবী ডায়মন্ড, ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম, একরামুল হক গামু, ডা. হাফিজুর রহমান, বিএনপি নেতা সুলতান মাস্টার সহ অনেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল অব.শরিফ উদ্দিন এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের প্রচারণা ও ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন তারা।






