ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে করোনাকালিন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত অস্থায়ী বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।
রবিবার বিকেল সাড়ে ৪ টায় সময় চাপা পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতেরা হলো,সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে শিশুপূত্র রায়হান ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতেরা হলো,চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের শিশু পূত্র আবির ও একই গ্রামের সামিদুলের শিশু কন্যা সানজিদা।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়,রবিবার দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত বেসিনে উঠে খেলা করছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধ্বসে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।






