মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রাজশাহী নগরীর কুমারপাড়ায় ৫জুয়াড়ী-সহ গ্রেফতার-৬


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক একজন মাদক কারবারী ও ৫জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের করে গ্রেফতার করে রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: রাব্বী (২৫), সে নগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে, মোঃ মোস্তফা হোসেন (৪০), সে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন কুমার ঘোষ (৪৪), সে একই এলাকার শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত কুমার ঘোষ (৪৫), সে মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে মোহন দাস (৪৩), সে মৃত রবি দাসের ছেলে ও টুটুল কুমার ঘোষ (৪৫), সে একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেফতার করে। এ সময় জুয়ার আসর থেকে দুই সেট তাস ও নগদ ৫ হাজার ৫শ’ ২০ টাকা জব্দ করা হয়।
এরআগে, রাত ৭টার দিকে নগরীর কোর্ট বাজার এলাকা থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাব্বীকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০