সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জের ছোনগাছায় অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক  :
অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পুলিশের হাতে আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। আসামীরা বাদীনীর লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরি গ্রামের মো: মোস্তফা এর নাবালিকা মেয়ে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) মাছুয়াকান্দি গ্রামের খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসায় লেখাপড়া পড়া করে। গত ৩০ অক্টোবর ২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৬টার দিকে যাওয়ার সময় ‘ছোনগাছা মা ও শিশু হাসপাতাল’ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তায় পৌছলে একই উপজেলার বাগবাটী ইউনিয়নের খোড়ারগাঁতী গ্রামের আব্দুল মোতালেব পুত্র মো: সোহাগ রানা (২২), চর বালিঘুগরি গ্রামের মো: সোলায়মান এর পুত্র মো: মাসুদ (২৫) ও মৃত শামসুল আলম এর পুত্র মো: মিজানুর রহমান (৩০) একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫)কে জোরপূর্বক ভাবে অপহরণ করে কড্ডার মোড়ে নিয়ে যায়। কড্ডার মোড় থেকে বাসযোগে গাজীপুর চন্দ্রামোড়ে নিয়ে বাস থেকে নামিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে জামগড়ায় একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। গত ৩১ অক্টোবর ২০২৫ইং তারিখে মো: সোহাগ রানা জোরপূর্বকভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। নাবালিকা মেয়ে বাসায় ফেরত না আসলে তাৎক্ষনিকভাবে সিরাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-১৯৬০, তারিখ: ৩০ অক্টোবর ২০২৫ইং।  নাবালিকা মেয়েকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করাকালে গত ৩ নভেম্বর ২০২৫ইং তারিখে আসামীরা মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) ফেরত নিয়ে আসে। নাবালিকা মেয়ের মুখের ঘটনা বিস্তারিত শুনে স্থানীয় ময়-মুরুব্বিদের নিকট বিচার প্রার্থী হলে আসামীরা বিচার শালিসের আশ্বাস দিয়া তালবাহানা করে সময় ক্ষেপন করে। বিচার না পেয়ে গত ১০ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ আইনে ৭/৯(১)৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪, তারিখ: ১০/১১/২০২৫ইং।
এই মামলায় আসামী মো: সোহাগ রানা (২২), মো: মাসুদ (২৫) ও মো: মিজানুর রহমান (৩০) আসামী গণ বিজ্ঞ আদালতের কাছে হাজির না হয়ে জামিন প্রার্থনা করেনি। নারী ও শিশু আদালত ১, সিরাজগঞ্জ-এ গত ১১/০১/২০২৬ইং তারিখে একটি শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে আসামীরা হাজির হয়নি। আসামী আদালতে হাজির না হয়ে দেদাচ্ছে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় পুলিশও আসামীদের গ্রেফতার করছে না। আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
এবিষয়ে অপহরণ মামলার বাদিনী নাজমা বেগম বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দেখেও তাদের গ্রেফতার করছে না। আসামীরা আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি নাটক সাজিয়ে আমার আত্মীয় স্বজনের নামে গত ২৫ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।

এবিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার  সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শফিউল আলম বলেন, মোবাইল ট্রাঙ্কিংয়ের মাধ্যমে আসামীদের খোজা হচ্ছে। আসামীদের পেলে গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করব। আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেনি।
এ ব্যাপারে  সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এবিষয়ে মামলা হওয়ার সময় আমি দায়িত্বে ছিলাম না। বিষয়টি আমি দেখতেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০