মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

র‌্যাব এর অভিযানে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশ থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও অপস্ অফিসার মোঃ উসমান গণি।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মান্নান নগর থেকে রানীর হাটগামী পাকা সড়কের ওপর হাজী দলিল উদ্দিন সরকারের মালিকানাধীন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) এবং মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩) । তারা উভয়ই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খামারনাচকৈড় এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানিয়েছে, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০