মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

পাবনার ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে দুই শ্রমিক নেতা গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নির্মানাধীন ভবনে চাঁদা দাবির অভিযোগে যৌথ বাহিনীর হাতে মাসুদ রানা (৫৫) ও আব্দুল মালেক (৫৩) নামে দুই সহোদর আটক হয়েছে।
সোমবার রাতে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তিরা পৌর শহরের ভাঙ্গুড়া রেল পাড়ার বাসিন্দা ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা। এ ঘটনায় ভবন মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নওশাদ আলী ভাঙ্গুড়া থানায় চারজন কে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলায় আরো দুই আসামি হলেন মাসুদ রানার ছেলে মোঃ গোলাম রাব্বি (২৫) এবং গোলাম রাফি (২৩)। গ্রেফতারকৃত মাসুদ রানা একাধিক মাদক মামলায় কারাভোগ করে বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নওশাদ আলী পৌর শহরের ভাঙ্গুড়া বাজারে হাই স্কুল রোড এলাকায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন। এরপর গত কয়েকদিন ধরে অভিযুক্ত সহোদর মাসুদ রানা ও আব্দুল মালেক, মাসুদ রানার ছেলে গোলাম রাব্বি ও গোলাম রাফি নওশাদ আলীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপরেও ওই সেনা সদস্য কাজ চালিয়ে যেতে থাকলে সোমবার অভিযুক্তরা নওশাদ আলীর ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিতে যান এবং নানাভাবে ভয়ভীতি দেখান। এতে নিরুপায় হয়ে ওই সেনা সদস্য স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আব্দুল মালেক ও মাসুদ রানা কে গ্রেফতার করে সেনা ক্যাম্পে নিয়ে যান। সেখানে চাঁদাবাজির ঘটনা স্বীকার করায় আব্দুল মালেক ও মাসুদ রানাকে থানায় হস্তান্তর করা হয়। তবে অন্যরা পলাতক রয়েছেন।

উল্লেখ্য, মাসুদ রানা দীর্ঘ দেড় যুগ ধরে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা। তার বিরুদ্ধে ভাঙ্গুড়ায় সরকারি জমি দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে মাসুদ রানা ও তার সহোদররা কোটি টাকায় শহরের রেল চত্বর এলাকায় অনেক দখল কৃত জমি বিক্রি করেছেন। এসব জমিতে বিপণী বিতান নির্মাণ করেছেন ক্রেতারা। এছাড়া দীর্ঘদিন মাসুদ রানা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৬,তাং-২৬/০১/২৬ ইং, ধারা-৪৪৭/৩৮৫/৩৪ পেনাল কোড সংক্রান্ত এজাহার নামীয় আসামী মোঃ মাসুদ রানা (৫৫) ও মোঃ আব্দুল মালেক (৫৩) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০