মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কাজিপুরের বাগবাটিতে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- নির্বাচনী হাওয়ায় মুখর সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়ীয়া বাজার, ফুলকোচা রাজিবপুর, ইছামতি, নান্দিনা, বেজগাতি, নেজগাতি, পশ্চিম গাড়ুদহ, বৌদ্ধ ঢলডোব, মালিগাতি বাগবাটি। গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে উঠান, সবখানেই আলোচনার কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা।

তিনি বলেন, একটি জনপদের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ। আর সেই পরিবর্তনের পথেই ধানের শীষ প্রতীক।

বুধবার (২৮ জানুয়ারি) বাগবাটি ইউনিয়ন জুড়ে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ওহিদুজ্জামান মিনু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদু, সাধারণ সম্পাদক আবদুল হাই, বাগবাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সহবিএনপি’র অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেলিম রেজার মতে, ভোটাধিকার প্রয়োগই নাগরিকের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই দেশ ও এলাকার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই তিনি সকল ভোটারের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। নির্বাচনকে ঘিরে বাগবাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের নানা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে এবার অনেকেই তাকিয়ে আছেন ব্যালটের দিকে। স্থানীয়দের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই প্রত্যাশা আর স্বপ্নের মেলবন্ধনেই ধানের শীষ প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক। যেখানে ভোট মানেই কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০