আলী আশরাফ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শিল্প পার্কের বরাদ্দকৃত প্লটের সনদ সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক হাজী আব্দুস সাত্তারের হাতে তুলে দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) এর চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম।
আজ (২৮ জানুয়ারী ২০২৬), বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) এর প্রধান কার্যালয়ে সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক হাজী আব্দুস সাত্তারের নামে বরাদ্দকৃত প্লটের সনদ তুলে দেওয়া হয়।

বরাদ্দকৃত প্লটের সনদ তুলে দেওয়ার সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) এর উদ্ধর্তন কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্লট বরাদ্দের সনদ হাতে পেয়ে সিরাজগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, মহান রব্বুল আলামিনের অসীম দয়ায় আমার নামে বরাদ্দকৃত প্লটের সনদ হাতে পেলাম। শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করব। কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের শিল্পপার্কের কার্যক্রম বিশ্বের দরবারে পৌছে দিব। ইনশাল্লাহ।






