কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব জোর প্রতারণা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সিমান্তবাজার, আলমপুর, মেঘাই, ছালাভরা, শিমুলদাইড়, চালিতাডাঙ্গা ও সোনামুখী বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি সকলকে নাগরিক ঐক্যের কেটলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনগণের যেটা কল্যাণ হয়, নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে বাস করে সুখ–স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, সে রকম বাংলাদেশ গড়ার নির্বাচন করতে হবে। আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই। যদি উল্টাটা হয় যে গায়ের জোর আছে, ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, মাস্তানি আছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে করার চেষ্টা আছে, তবে সেটা নির্বাচন হবে না।

তিনি আরো বলেন, শুধু তাঁর নির্বাচনী এলাকা নয়, দেশের প্রতিটি আসনেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি। এতে দেশ, গণতন্ত্র ও জনগণ-সবারই মঙ্গল হবে।
সন্ধ্যায় মেঘাই বাজারে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারের সময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক নাজমুস সাকিব এ কথা বলেন। দলীয় সূত্রে জানা যায়, কাজিপুরে নির্বাচনী প্রচার শেষে সদরের রতনকান্দি ইউনিয়নের পাড়া মহল্লায় গণসংযোগ করেন।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ ‘এবারের নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। অন্যবার সরকার গঠনের জন্য নির্বাচন হয়। এক নদী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের স্লোগান—এবার বদলে দাও বাংলাদেশ। এবার বদলে দেওয়ার জন্য নির্বাচন। এ রকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চেয়ে আলাদা। নির্বাচনটা বদলে যাক। এবার গা–জোরি নেই, গলাবাজি নেই, মিথ্যাচার নেই, দলবাজি নেই, অর্থের জোর নেই। একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করতে হবে। এ রকম নির্বাচন আমরা করতে চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে যিনি বা যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। নিজের ও দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করবেন না।






