সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নিজের দলের কেউ চাঁদাবাজি করলেও ছাড় নয়: আমিরুল ইসলাম খান আলীম

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, তাঁর দলের কোনো নেতা চাঁদাবাজিতে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কঠোর থাকবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাজারে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন,মুকুন্দগাতি বাজারে ছোটখাটো চাঁদাবাজির কথা তাঁর কানে এসেছে। নির্বাচিত হলে জনগণ পাশে থাকলে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন,সে যত বড়ই হোক, যদি আমার দলের লোকও হয়, তাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমার সংগ্রাম চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, মামলায় জরিমানা আদায় হলেও ভুক্তভোগীরা সেই অর্থ পান না এটা অন্যায়। যারা এমন অনিয়ম করবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণসংযোগে আমিরুল ইসলাম খান আলীম বাজারে নারীদের জন্য টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সুইপারদের সুবিধা বাড়ানোর কথাও বলেন। তিনি বলেন, আমি রাজনীতিকে মানুষের কল্যাণ ও সেবার মাধ্যম হিসেবে দেখি। মানুষের বিপদে পাশে থাকতে চাই। এমন কাজ করতে চাই, যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০