মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে জীবিকা নির্বাহের জন্য অসহায় ব্যক্তি কে ভ্যানগাড়ি উপহার দিলেন হাজী আব্দুস সাত্তার

আলী আশরাফ,সিরাজগঞ্জ :
অভাবের সংসার চলতে কষ্ট হচ্ছে। আছে সন্তান ও পরিবার। অন্যের গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত। প্রতিদিন ভ্যানগাড়ির মালিকের ভাড়া ও ব্যাটারীর বিদ্যুৎ বিল দিলে দিন শেষে হাতে কিছুই থাকে না। একজন ভ্যানচালকের এই আর্থিক দুর্দশার কথা শুনে সিরাজগঞ্জে সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার ভ্যানচালককে ভ্যানগাড়ি উপহার দিলেন। এছাড়াও সমাজে ভ্যানচালকের আত্মসম্মানে আঘাত লাগতে পারে বলে ভ্যানচালকের নাম প্রকাশ করতে নিষেধ করলেন হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার।

রবিবার (১ ফেব্রুয়ারী ২০২৬) সিরাজগঞ্জ ধানবান্ধিতে আদর্শ মানব কল্যাণ সমাজের কার্যালয়ে ভ্যানচালককে ভ্যানগাড়ি উপহার দেন।

ভ্যানগাড়ি ও ভ্যানগাড়ির চাবি হাতে আবেগ আপ্লুত হয়ে ভ্যানচালক বলেন, আমি এতদিন অন্যের ভ্যানগাড়ি ভাড়া নিয়ে আয় রোজগার করে সংসার চালাতাম। গাড়ির মালিককে ভাড়া ও ব্যাটারী চার্জের বিদ্যুৎ বিল দেওয়ার পর তেমন কিছুই থাকত না। সংসার চালাতে খুব কষ্ট হত। আজ হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার ভাই ভ্যানগাড়ি আমাকে ভ্যানগাড়ি উপহার দিলেন। আজ আমি আজ একটি ভ্যানগাড়ির মালিক হলাম। আজ আমি খুবই খুশি।

সিরাজগঞ্জে সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ধন সম্পদ মহান রব্বুল আলামিনের দান। মানুষ মাত্র উছিলা। আমাদের সমাজের ধনাঢ্য ব্যক্তিরা গরীবদের পাশে দাড়ালে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০