সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ঘাটাইলে সাইফুল্লাহ হায়দারের শাপলা কলি মার্কার গণজোয়ার

টাঙ্গাইল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের পক্ষে গণসংযোগ ও জনসমর্থন দিন দিন শক্ত অবস্থান তৈরি করছে। শাপলা কলি প্রতীককে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাইফুল্লাহ হায়দার ঘাটাইলের গ্রাম ও বাজারকেন্দ্রিক এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ করছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। স্থানীয়দের মতে, সরল আচরণ ও মানুষের কাছে গিয়ে কথা বলার প্রবণতা তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ভোটের মাঠে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ব্যক্তি জনপ্রিয়তা, দলীয় সিদ্ধান্ত এবং ভোট বিভাজনের একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাইফুল্লাহ হায়দারের পক্ষে যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে ঘাটাইলের আগামী দিনের নেতৃত্ব কার হস্তে স্থির হবে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০