মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে জামায়াতের আমির কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্যের প্রতিবাদে হাজার হাজার নারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৭ ফেব্রুয়ারী২০২৬) বিকেল ৩ টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জেলা মহিলা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল পুর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। সঞ্চালনায় ছিলেন ভিপি অমর কৃষ্ণ দাস।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রফিবুল ইসলাম রতন, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, আলমগীর হোসেন আলম, কাজিপুর উপজেলা সোনামুখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাশেদ কবীর চান্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেনা বেগম সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এর নেতৃত্বে জামায়াতের আমির শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্য করার প্রতিবাদে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বাজার স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।






