মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষ মার্কায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভোট প্রার্থনা

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক (মন্ত্রী) ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯ টায় সিরাজগঞ্জ পৌর শহরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার সভাপতি মো.ফকরুল ইসলাম রাকিবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সভাপতি মো. ফকরুল ইসলাম রাকিব তিনি বলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন পরীক্ষিত,ত্যাগী ও জনবান্ধব নেতা। সিরাজগঞ্জ ও কামারখন্দের উন্নয়নে তাঁর অবদান মানুষের কাছে স্পষ্ট। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করবো।তিনি আরও বলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে থাকবে এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি গৌর চন্দ্র ঘোষ, সহ-সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মন, কার্যকরী কমিটির সদস্য নিয়ামুল হক রাব্বি,নজরুল ইসলাম,মো.রিপন,মো. সোহেল মাহমুদ,মো.রাফি সহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ শহরে গনসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান।

উল্লেখ্য-২০২৪ সালের পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন, শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। যার ফলশ্রুতিতে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০