মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রায়গঞ্জে ছাত্রদল নেতা ফারদিনসহ ১৮ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

সেলিম রেজা, রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাসহ ১৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও জুলাই আন্দোলনের যোদ্ধা ফারদিন হাসান মুজাহিদ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, ফারদিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। হঠাৎ এ দলবদলে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ফারদিন হাসান মুজাহিদ বলেন, “আদর্শিক বিশ্বাস ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন রাজনৈতিক পরিসরে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।” তার সঙ্গে যোগ দেওয়া অন্য নেতাকর্মীরাও একই প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে ধানগড়া ইউনিয়ন (দক্ষিণ শাখা) জামায়াতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. মোক্তাদির হোসেন, ইউনিয়ন জামায়াত নেতা মো. হায়দার আলী, আব্দুস সবুর ও মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তরুণ নেতৃত্বের এই সম্পৃক্ততা সংগঠনকে আরও গতিশীল করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতার এ ধরনের সিদ্ধান্ত ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামনে নির্বাচন থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

তবে এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদল কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০