মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

ছাম্মি আহমেদ আজমীর:
সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক (মন্ত্রী) ইকবাল হাসান মাহমুদ টুকু আজ সকাল ১১টায় শহরের সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্রে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান। এসময় কেন্দ্রের আশপাশে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি ভোটগ্রহণকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ভোট প্রদান শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে তিনি বলেন,আমি আপনাদের সন্তান। সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি।তিনি আরও বলেন,জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এটাই আমাদের প্রত্যাশা। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের গুরুত্ব ও প্রতিটি নাগরিকের উচিত নিজের ভোটাধিকার প্রয়োগ করা।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলালসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০