বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা মানবিক ডাঃ গোলাম কিবরিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে মানবতার ফেরিওয়ালা ও মানাফ স্মৃতি সংসদ” এর  প্রতিষ্ঠাতা ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড  কর্মরত মানবিক ডাঃ গোলাম কিবরিয়া ১৩ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে এনায়েতপুরে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১৪ ফেব্রুয়ারী২০২৬) সকাল  সাড়ে দশটায় পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।  

নামাযে জানাযা পূর্বক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ  নাজমুল হাসান  তালুকদার রানা, সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ রজব প্রতিষ্ঠাতা পরিচালক সুখ পাখি, এছাড়াও সিরাজগঞ্জ জেলার মানবিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল আলিম, রাসেল রহমান, ইসমাইল হোসেন পিয়াস আহমেদ ,ফারদিন রানা, জীবন ,শাহিন, লিটন সহ সিরাজগঞ্জ জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অসংখ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  মরহুম ডাঃ গোলাম কিবরিয়া নামাযে জানাযায় পুর্বে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  জানাযা নামায পড়ান তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন। 

উল্লেখ্য : সিরাজগঞ্জের আত্মমানবতায় কাজ করতেন  যিনি সকল সময়ে কাজ করেছেন নিজ স্বার্থে তিনি মানবতার ফেরিওয়ালা ও মানবিক মানুষ ডাঃ গোলাম কিবরিয়া।  তিনি ২০২০ সালে মহামারি করোনাকালীন সময়ে নিজের বেতনের টাকার অংশ থেকে সে সময়ে অনেক পরিবারকে চালিয়েছেন, প্রতি বছরে রমজানুল মোবারকে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিনামূল্যে ইফতার বিতরণ ও  শীতকালীন সময়ে গভীর রাতে বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ শীতার্ত মানুষের হাতে গরম কম্বল বিতরণ করেন, এবং সিরাজগঞ্জে যে সকল ব্যক্তিদ্বয় ও মানবিক কাজ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে সমাজে ভালো কাজ করেছেন তাদেরকে সন্মাননায় 

 মানাফ স্মৃতি সংসদ কর্তৃক বিশেষ সন্মাননা ক্রেস্ট স্মারক প্রদান করেন। বর্তমানে মানাফ স্মৃতি সংসদের আয়োজনে  দুস্থদের জন্য একবেলার আহার” কর্মসূচি পরিচালনা করতেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০