সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নারী সহ-সাধারণ সম্পাদক মরিয়ম রহমান উর্মির নিরঙ্কুশ বিজয়

মোঃ হোসেন আলী (ছোট্র) :

সিরাজগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রফিক-কর্নেল পরিষদ বিপুল ভোটে প্রথম নারী সহ-সাধারণ সম্পাদক  পদে মরিয়ম রহমান উর্মি  বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বিপুল ভোটে বিজয়ী প্রথম নারী সহ-সাধারণ সম্পাদক মরিয়ম রহমান উর্মি সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও  সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু একমাত্র পুত্র সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক এর সহধর্মিণী।

সোমবার  (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হযে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএনপি সমর্থিত সহকারী সাধারণ সম্পাদক প্রার্থী মরিয়ম রহমান উর্মি ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন ১৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩০ জন। ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এবারে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জন ও জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের ভরাডুবি হয়েছে। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি , সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদের মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের শুধুমাত্র একজন কার্যনির্বাহী সদস্য ব্যতীত কেউ নির্বাচিত হতে পারেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০