মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বেলকুচিতে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার স়ভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম,জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার   আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বি এন পির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা,মোঃ আব্দুল কুদ্দুস,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথিসহ ছাত্র প্রতিনিধিরা। 

 এ সময় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের ২০২৪ এর  রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবী করেন  এবং  যারা আহত হয়েছে তাদের খুজে বের করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। সভায় আন্দোলনে শহীদ পরিবারের সদস,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০