সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন মালিথা ও ছাত্রলীগ নেতা রাজু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল আমিন মালিথা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের ছাতিয়ানী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উক্ত মহল্লার মরহুম কালাম মালিথার ছেলে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আল-আমিন মালিথা, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ মালিথা, জেলা ছাত্রলীগের নেতা ইফতে আরাফাত সিফাত, রাজু, মেহেদী হাসান তপু ও শীষের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সেখানে কিছু সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে প্রভৃতি শ্লোগান দেয়। এরপরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে তারা পুরাতন বাসষ্ট্যান্ডের গলি দিয়ে দ্রুত চলে যায়। উল্লেখ্য, একই ঘটনায় শহরের গোবিন্দা থেকে ছাত্রলীগের সাবেক নেতা রাজুকে গ্রেফতার করেছে পুুলিশ। পুলিশ জানায় ধৃতদের বিরুদ্ধে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের হামলার মামলা ও নাশকতার মামলা সহ নানা অভিযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০