মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতায় গরীব-দুঃস্থ্যদের পাশাপাশি প্রতিদিন ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’ কাজ করবে : হাজী আব্দুস ছাত্তার

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ পৌর শহর গভীরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গরীব, অসহায় ও দুঃস্থ্যদের পাশাপাশি অতিরিক্ত জনবল হিসেবে প্রতিদিন ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।
( ০২ মার্চ ২০২৬ইং) তারিখ সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে’৫৫ জন স্বেচ্ছাসেবী’ নতুন করে অতিরিক্ত জনবল নিয়োগ করলেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।

আজ ( ০২ মার্চ ২০২৬), সোমবার, সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’কে জার্সি পড়িয়ে দেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
সিরাজগঞ্জ পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’কে জার্সি পড়িয়ে দেওয়ার সময় সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, বর্তমান সময়ে পলিথিন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাজার থেকে কেনাকাটা, খাদ্য প্যাকেজিং কিংবা ঘরের বিভিন্ন কাজে পলিথিনের ব্যবহার দেখা যায়। কিন্তু এই বহুল ব্যবহৃত বস্তুটি পরিবেশের জন্য এক বিশাল বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং এর ব্যবহার বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের ভাবনা-চিন্তা করা উচিত। আমাদের ভাবনা-চিন্তা থেকেই সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে  চাই। সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে প্রথমে দৈনন্দিন ব্যবহৃত পলিথিন, আর্বজনা মুক্ত করতে হবে। পলিথিন ও আর্বজনা মুক্ত রাখতে ব্যক্তিগতভাবে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ প্রকল্প হাতে নিয়েছি। পৌর শহরে সম্পুর্ণ পলেথিন মুক্ত করতে গরীব, অসহায় ও দুঃস্থ্যরা কাজ করছে। গরীব, অসহায় ও দুঃস্থ্যরা যদি ১টি বস্তা পলিথিননসহ আর্বজনা আমার কাছে পৌছে দেওয়ার সাথে ১’শ টাকা প্রদান করছি। কোন অসহায় ব্যক্তি যদি ৫টি ব্যাগে পলিথিন সহ আর্বজনা এনে দিলে তাকে ৫’শ টাকা প্রদান করছি। প্রথমদিকে সাড়া না পেলেও বর্তমানে দৈনিক প্রায় ৩’শ উপরে বস্তা পলিথিন সহ আর্বজনা পাচ্ছি। এই আর্বজনাকে তাৎক্ষনিকভাবে ধ্বংস করে দিচ্ছি। আর্বজনা সংগ্রহে দৈনিক ৩০হাজার টাকা ব্যয় করছি।
সিরাজগঞ্জ পৌর শহরকে গভীরভাবে এবং দায়িত্ব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখতে ‘৫৫ জন স্বেচ্ছাসেবী’কে নিয়োজিত করেছি। দিনশেষে পরিষ্কার পরিচ্ছন্নতা হল, স্বেচ্ছাসেবীরা জবাবদিহি করবে।
তিনি আরও  বলেন,  পলিথিন অপচনশীল হওয়ায় পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটি মাটি ও পানি দূষিত করে, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং সামুদ্রিক ও স্থলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়। পলিথিন মূলত পলিমারজাতীয় এক ধরনের প্লাস্টিক যা মাটির মধ্যে শত শত বছরেও পচে না। এটি জমির গুণগত মান নষ্ট করে দেয় এবং মাটির উর্বরতা কমিয়ে দেয়। ফলশ্রুতিতে ফসলের উৎপাদন হ্রাস পায়। পলিথিনের কারণে মাটি তার স্বাভাবিক পানি শোষণ ক্ষমতা হারায়, ফলে জমিতে পানি জমে থাকে এবং ফসলের ক্ষতি হয়।  পলিথিনের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবার ও পানিতে মিশে যায়। গবেষণায় দেখা গেছে, এই মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সারসহ নানা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া, পলিথিনের সঙ্গে যুক্ত রাসায়নিক পদার্থগুলো শরীরের হরমোনের স্বাভাবিক কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০