মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সলঙ্গায় এমপি মাওলানা রফিকুল ইসলাম খান কে জামায়াতের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৬৪-সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান কে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এবং উপস্থিত জনসাধারণ ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অত্র ইউনিয়নের পুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলাম এর পরিচালনায় উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া-সলঙ্গা আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ সহ থানা ও ইউনিয়ন জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এ মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে।

এ সময় ন্যায়ভিত্তিক উল্লাপাড়া-সলঙ্গা গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উক্ত ইফতার মাহফিলে ইউনিয়নের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০