মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এপিএস হিসেবে আবু হেনা মোস্তফা নোমান আলালের দায়িত্ব গ্রহণ

ছাম্মি আহমেদ আজমীর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আবু হেনা মোস্তফা নোমান আলাল।
সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্তির পর থেকে তিনি মন্ত্রীর দপ্তরের সার্বিক কার্যক্রম,সমন্বয় ও দাপ্তরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ,উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনে এপিএস পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

আবু হেনা মোস্তফা নোমান আলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তাঁর সততা,কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার কারণে সংশ্লিষ্ট মহলে তিনি সুপরিচিত। নতুন দায়িত্বে তিনি মন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এদিকে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী,সহকর্মী ও বিভিন্ন মহল। তারা আশা প্রকাশ করেন,দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আবু হেনা মোস্তফা নোমান আলাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০