সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ

শহিদুল ইসলাম, সি‌লেট :

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এসময় তিনি বলেন, ব্যারিস্টার নাজির আহমদের মতো সমাজের অন্য বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি এই মহতি উদ্যোগের জন্য ব্যারিস্টার নাজির আহমদকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা বলেন, সিলেট শহরে বিভিন্ন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রি বিতরণ করছে। ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন এটা খুবই ভালো উদ্যোগ। আমরা ফাজিল চিস্ত আবাসিক এলাকাবাসীর পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ তার প্রফেশনাল আয়ের একটি অংশ থেকে আর্তমানবতার সেবায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল তেল, মরিচ, হলুদ, ধনিয়া, মশারী ডাল, চানা, রসুন, আদা, পিঁয়াজ ও চার কেজি চাল। বিজ্ঞপ্তি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০