সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী অভিযাত্রী সংসদ ক্লাবের বহুতল ভবন নির্মাণের নকশা ও কাগজ পত্র গ্রহণ
মৌলভীবাজারে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন ভিপি অমর কৃঞ্চ দাস
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জে রামাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

ছাম্মি আহমেদ আজমীর :

 খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা এবং মানসিক চাপ কমানো সম্ভব, তাই নিয়মিত খেলাধুলার অভ্যাস করুন এই প্রতিপাদ্যে বিন্দুপাড়া যুবসমাজ, সিরাজগঞ্জের আয়োজনে রমাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে  তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক,একক সংঘ ক্লাব  সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

 প্রধান অতিথির বক্তব্যে  সাইদুর রহমান বাচ্চু বলেন,“রমজানের পবিত্র মাসে খেলাধুলার এমন আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক চেতনা জাগ্রত করবে। মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সবাই বলব ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল। আমরা মাদককে না বলবো,খেলাধুলায় অংশগ্রহন করবো। পরিশেষে পবিত্র মাহে রমজান মাসে এই খেলাধুলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহিদুল হাসান।  সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ, সিনাজগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন রাজেশ। সিরাজগঞ্জ অগ্রদুত সংঘের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ, সিরাজগঞ্জ পৌর ৮নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ফাহিম,জাতীয়তাবাদি ছাত্রদলোর সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ জুয়েল শোখ।

খেলায় কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল্লাহ আল মামুন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন মো.জাহিদুল আলম ফাহিম,মো.ইব্রাহিম হোসেন বাবু, মো. সোলায়মান আহমেদ এবং হাজী মো.কোরবান আলীসহ স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠ ছিল মুখরিত। আয়োজকরা জানান, পুরো রমজান মাস জুড়ে এই টি-১২ ফরম্যাটের ক্রিকেট প্রতিযোগিতা চলবে এবং ফাইনাল ম্যাচে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

উল্লেখ- উদ্বেধনী খেলায় সিরাজগঞ্জ সুলতানস বনাম সিরাজগঞ্জ ফাইটারস অংশগ্রহন করে। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মিলন শেখ,রায়হান বেস্ট ব্যাটসম্যান ইশান বেস্ট বোলার মিলন উইকেট কিপার গেম চেন্জার

খেলায় সিরাজগঞ্জ ফাইটার্স ১৭৭/৫ ও সিরাজগঞ্জ সুলতানস ১২৬/৭  রানের ব্যবধানে সিরাজগঞ্জ ফাইটার্স বিজয়ী হয়। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০