মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

উপায় ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছাম্মি আহমেদ আজমীর :
মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন উপায় ফাউন্ডেশন-এর উদ্যোগে সিরাজগঞ্জে অসহায়,বিধবা, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে সিরাজগঞ্জ পৌর শহরে একডালা ও কোবদাস গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছরও উপায় ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির পক্ষ থেকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে প্রকৃত অসহায়,বিধবা,দিনমজুর ও প্রতিবন্ধী পরিবারগুলোকে নির্বাচন করে ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মোট ২৩টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে উপায় ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন বলেন,উপায় ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও সিরাজগঞ্জ জেলায় দারিদ্র্য বিমোচন,শিক্ষা কার্যক্রম এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা রাখি।তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি মানবিক উদ্যোগে এগিয়ে আসে,তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।উপায় ফাউন্ডেশন প্রতি বছরে সারা দেশে প্রায় চার হাজার ইফতারি সামগ্রী বিতরণ করে থাকে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম বলেন,আমরা সারা বাংলাদেশের ৬৪ জেলায় মানবিক কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের ছোট ছোট উদ্যোগই একসময় সমাজকে বদলে দিতে পারে। আমি সুদূর কানাডা থেকে দেশের মানুষের জন্য কাজ করছি এবং ইনশাআল্লাহ সারা জীবন এভাবেই মানবিক কাজের সাথে যুক্ত থাকবো।

তিনি আরও জানান,উপায় ফাউন্ডেশনের দীর্ঘ পথচলায় ইতোমধ্যে ১২০০টিরও বেশি মানবিক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণে কাজ করে যাওয়াই সংগঠনটির প্রধান লক্ষ্য।পবিত্র রমজান মাসে এমন মানবিক উদ্যোগে সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো উপায় ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপায় ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জেলায় মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০