মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান

ছাম্মি আহমেদ আজমীর :

নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকার একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:মামুন খান।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এলাকায় অবস্থিত মেসার্স মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় ফিলিং স্টেশনের তেলের মূল্য তালিকা,মাপযন্ত্র এবং বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মামুন খান ।

এসময় পরিদর্শনকালে মো: মামুন খান সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার নির্দেশনা দেন।পাশাপাশি কোনো ধরনের অনিয়ম,কারসাজি বা অতিরিক্ত দাম আদায় না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।
তিনি বলেন,সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে জ্বালানি তেল পায় সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মামুন খান আরো বলেন,:পেট্রোল স্টেশনগুলোতে অনাকাঙ্ক্ষিতভাবে ড্রাম, ক্যান, বোতল ইত্যাদি বিভিন্ন ভাবে তেল কিনে এবং স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণে তেল কিনে মজুদের অভিযোগ পাওয়া যাচ্ছে।

তাই অননুমোদিত মাধ্যমে তেল বিক্রি করা যাবে না,অতিরিক্ত পরিমাণে তেল বিক্রি/ক্রয় বন্ধ করতে হবে, সকল প্রকার মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ,মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে,। তেলের বিক্রি ও মজুদের রেজিস্টার সংরক্ষণ করাসহ ,তেলের কোনো ঘাটতি নেই মর্মে প্রচারের ব্যবস্থা নিতে হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০