মোঃ হোসেন আলী (ছোট্র) : সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ কর্তৃক ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ১৮৬ জন ছাত্র -ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ৩২ হাজার টাকার শিক্ষা বৃওির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ মার্চ ২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে শিক্ষা বৃওির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্র -ছাত্রীদের মাঝে শিক্ষা বৃওির চেক হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আজ যারা বৃত্তি পাচ্ছে সেই সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আমি অভিনন্দন জানাচ্ছি। আসা করছি তারা আগামীতে উচ্চ শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। শিক্ষাই উন্নয়নের ভিত্তি। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে। এবং ভবিষ্যতেই থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমরা যখন ছাত্র ছিলাম পড়াশোনার পাশাপাশি সমাজের মানুষের সাথে চলাফেরা ও বয়স্কদের এবং শিক্ষকদেরকে সন্মান করতাম ।

আজকে এই সন্মানটি নেই। ভবিষ্যৎে ছাত্র ছাত্রীরা তোমরা এই গুলো দিক লক্ষ রাখবে। আমি অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে ও মেয়েরা কার সাথে মিশে। কার সাথে আড্ডা দিচ্ছে এদিকে লক্ষ রাখবেন। এই বৃত্তি চেক তোমাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও অধ্যবসায় বজায় রাখলে সাফল্য অর্জন সম্ভব। অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে গনপতিরায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে তোমরাই হবে প্রধান শক্তি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নীতি ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি গঠনের বিকল্প নেই। ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের বাংলাদেশকে নতুন রূপে সাজাতে প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। ঐক্যবদ্ধ নেতৃত্ব আর দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় স্পৃহা নিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মাঝে থেকে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম, এবং মোঃ গোলজার হোসেন।
এ সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা পরিষদের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরনব্বী খান জুয়েল।






