বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
জামিনে মুক্ত হয়ে পুরনো পেশায় সলঙ্গার সামিদুল, এলাকাবাসীর উদ্বেগ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

শাহজাদপুরে ছিনতাইয়ের পর গাড়িতে আগুন দেওয়ার পর ড্রাইভার ও হেলপার কে হত্যা চেষ্টার অভিযোগ

ফটোকার্ড

সেলিম তালুকদার শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় গাছ ফেলে পিক-আপ ঠেকিয়ে ছিনতাই করার পর গরুচোর তকমা লাগিয়ে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই দিয়ে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। (৬ মাচ) শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা বেইলি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এসময় গণধোলাইয়ে গুরুতর আহত পিক-আপ চালক ও সহযোগী সজল সরকার এবং হিরু মিয়াকে পুলিশ উদ্ধার করে প্রথমে পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনাকাঙ্ক্ষিত এবং চরম উদ্বেগজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পিক-আপের মালিক মোঃ হাফিজুর রহমান। (৭ মাচ) শনিবার বিকেলে উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পিক-আপের মালিক মোঃ হাফিজুর রহমান, ড্রাইভার আলাউদ্দিন মোল্লা ও হেল্পার মোঃ ফারুক জানান, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে সারাদিনের কর্ম সম্পাদন শেষে গন্তব্যে ফিরে আসে ৩টি পিক-আপ। ফেরার পর অন্য পিক-আপের ড্রাইভার মাদলা গ্রামের মোক্তার মোল্লার ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা ও পোতাজিয়া গ্রামের মৃত মইনুল প্রামাণিকের পুত্র মোঃ ফারুককে বাড়িতে নামিয়ে দিতে যায়। রাত পৌনে ১২ টার দিকে পোতাজিয়া গ্রামে ফারুককে নামিয়ে দিয়ে ফেরার পথে রাস্তায় গাছ ফেলে পিক-আপের গতিরোধ করে মাদলা গ্রামের কিছু মাদকসেবি। এসময় গাড়ি থামিয়ে প্রথমে গাড়ির ড্রাইভার-হেল্পারের কাছে থেকে ছিনতাই করে। পরে পিক-আপ কেড়ে নিতে চাইলে গাড়ির চালক ও সহযোগী চিৎকার করলে তাদেরকে গরুচোর তকমা দিয়ে রীতিমতো মব করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ও সহযোগীকে গণধোলাই দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পিক-আপ চালক সজল সরকার এবং হেল্পার হিরু মিয়াকে উদ্ধার করে নিয়ে আসে। আহত দুজনকে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, পিক-আপটি মালিকের অন্য গাড়ির ড্রাইভারকে বাড়িতে নামিয়ে দিতে পোতাজিয়া যায়। নামিয়ে দিয়ে ফেরার পথে স্থানীয়রা গরুচোর তকমা দিয়ে রীতিমতো মব করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ওতার সহযোগীকে গণধোলাই দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০